1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছে ইউপি অফিস, দায়িত্বহীনতায় অচল কার্যক্রম - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছে ইউপি অফিস, দায়িত্বহীনতায় অচল কার্যক্রম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই অফিস কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস সময় থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। উদ্যোক্তা কক্ষ ছাড়া প্রায় সব কক্ষই ছিল তালাবদ্ধ। উপস্থিত ছিলেন শুধু দুইজন ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা; কোনো কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি।

সরকারি সেবা নিতে এসে কয়েকজন গ্রাহক জানান, প্রায়ই এমন অবস্থার মুখোমুখি হতে হয় তাদের। কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে। তালাবদ্ধ কক্ষগুলোর সামনে দাঁড়িয়ে ফিরে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকে না।

প্রথমে চিতড্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে দফাদার খলিলুর রহমান ফোন ধরলে দ্রুত অফিসে এসে জানান,
আমি ভাত খেতে গিয়েছিলাম। অফিস কেন বন্ধ ছিল এ বিষয়ে আমি কিছু জানি না। আজ পতাকা উত্তোলন করা হয়নি, এটা আমাদের ভুল।

সরেজমিনে স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দীর্ঘদিন ধরে অফিসে আসেন না; যদিও তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন। অন্যদিকে ইউপি সচিব সুজন মজুমদার অতিরিক্ত দায়িত্বে থাকলেও সপ্তাহে দুই দিনের বেশি অফিসে উপস্থিত থাকেন না। ফলে পুরো ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

পরে চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমার শিশুটিও অসুস্থ, আমি ঢাকায় যাচ্ছি। পতাকা উত্তোলন না করা ঠিক হয়নি এটা আমি খতিয়ে দেখবো। সপ্তাহের শেষ দিন দেখে হয়তো সবাই তাড়াহুড়া করে অফিস বন্ধ করেছে।
তিনি আরও যুক্ত করেন,সোমবার বা বুধবার অফিসে আসেন, আপনার চায়ের দাওয়াত রইল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD