1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মায়ের কুলখানি দিনে মারা গেলেন ছেলে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মায়ের কুলখানি দিনে মারা গেলেন ছেলে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়ায় মায়ের কুলখানির দিনই মারা গেলেন একমাত্র ছেলে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায়।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ করে বাড়িতে ওই একমাত্র ছেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ব্যক্তির নাম মানিক মিয়া (৫৫)। তিনি ওই এলাকার তাজুল ইসলাম হুজুর বাড়ির মৃত সৈয়দ আলীর বড় ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ নভেম্বর) বার্ধক্যজনিত রোগে মারা যান মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫)। গতকাল তার মায়ের কুলখানি অনুষ্ঠান ছিল। সকাল থেকে বাড়িতে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বহু লোকের সমাগম ছিল। মায়ের কুলখানিতে সারাদিন খুব ব্যস্ত সময় কাটান মানিক মিয়া। দিনশেষে সন্ধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মায়ের কুলখানিতে ছেলের মৃত্যুর মতো করুণ ঘটনা এলাকাবাসীরাও মেনে নিতে পারছেন না। পুরো এলাকাজুড়ে শোকের আবহ বইছে। তিন দিনের ব্যবধানে দুজনের মৃত্যু শোকে পরিবারের সদস্যরা একেবারে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, সন্ধ্যায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাই। ধারণা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD