1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই কর্মী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই কর্মী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল এবং ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও একই এলাকার আলী হোসেনের ছেলে নাসির (২৩)। তাদের মধ্যে আনোয়ার হোসেন ইউনিয়ন সক্রিয় যুবদলের কর্মী এবং নাসির ছাত্রদলের কর্মী। তারা উভয়ে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার চিওড়া-তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আটকের পর তাদের নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD