
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:
কুমিল্লার বুড়িচং থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহিনুল ইসলাম।
বিদায়ী ওসি মো. আজিজুল হকের বদলী জনিত কারণে তিনি এই পদে স্থলাভিষিক্ত হলেন। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ওসি শাহিনুল ইসলাম বুড়িচং থানায় যোগদান করেন। ওসি শাহিনুল ইসলাম বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সুন্দরভাবে সকল শ্রেণী পেশার লোকজন নিয়ে বিশেষ করে সাংবাদিক ও বুদ্ধিজীবি মহল সহ সবাইকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।
এছাড়া, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজকে ধ্বংস করছে নীরব ঘাতক মাদক। সুতরাং মাদকমুক্ত বুড়িচং উপজেলা গড়তে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ। থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা যুবসমাজকে রক্ষায় মাদক কারবারি কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান । ওসি শাহিনুল ইসলাম ২০১১ সালে বাংলাদেশ পুলিশে এস আই হিসেবে প্রথম যোগদান করেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত সুনামের সাথে একজন পুলিশ অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালন করেন।
সর্বশেষ মনোহরগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন শেষে বুড়িচং থানায় ওসি হিসেবে যোগদান করেন। তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা।