1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সাগর আলীর ছেলে আলন খলিফার বসতঘরে বিকেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবারের একজন সদস্য গ্যাস জ্বালিয়ে বাইরে বেরিয়ে গেলে হঠাৎ সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে আগুন ধরে যায়।

স্থানীয়রা ডাকচিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতায় কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বসতঘরসহ ঘরের আসবাবপত্র, পোশাক, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আমাদের ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD