1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের পাঁচ নম্বর পিলার এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সীমান্তের জামতলাুকালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দুইুতিন দিন ধরে সীমান্ত এলাকার আশপাশে ঘুরতে দেখা গেছে। তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

ওসি জানান, লাশের গায়ে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে হতে পারেন।

শংকুচাই ক্যাম্পের বিওপি’র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ নম্বর পিলার এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম আরও জানান, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। মৃত্যুর কারণ জানতে পিবিআই, পুলিশ ও বিজিবি একযোগে মাঠে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD