1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেনের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেনের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ জাহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেনের অবসরজনিত অশ্রুসিক্ত

বিদায় সংবর্ধনা জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে ঘিরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালের ১ নভেম্বর তারিখ থেকে অত্র প্রতিষ্ঠানে চাকরি জীবন শুরু করে এ বছর অক্টোবর মাসের ৩১ তারিখে তিনি অবসরে যান।

নাগাইশসহ আশপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম অগ্রদূত। তার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত। বিদায় সংবর্ধনা উপলক্ষে শিক্ষার্থীরা খোলা গাড়িতে করে ফুলেল শুভেচ্ছায় প্রধান শিক্ষক মোশারফ হোসেনকে নাগাইশ গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করান। এ সময় তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমানের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা পুত্র ব্যারিস্টার মাকসুদুন নবী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর মোঃ ইউনুস।

অনুষ্ঠানে বক্তারা মোশারফ হোসেন স্যারের দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনের সাফল্য গাথা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনাঙ্গন হাউজিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, কামরুজ্জামান ভূইয়া,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, টিআইকে মেমোরিয়াল কলেজের রসায়নের প্রভাষক মোহাম্মদ শাহজালাল, নোয়াখালী মেডিকেল কলেজ ডাক্তার ফেরদৌস আলম, মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেলসহ স্কুলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষক মোশারফ হোসেনের দীর্ঘ কর্মজীবনের সাফল্য ও অবদানের জন্য তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD