1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটের কান্দাল সৈয়দ আলী মাল্টিলেটারেল মডেল টেকনিক্যাল ইন্সটিটিউটের মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটের কান্দাল সৈয়দ আলী মাল্টিলেটারেল মডেল টেকনিক্যাল ইন্সটিটিউটের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল সৈয়দ আলী মাল্টিলেটারেল মডেল টেকনিক্যাল ইন্সটিটিউট ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি লাভ করায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইন্সটিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান।

‎প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল জলিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলকলি মডেল একাডেমি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কান্দাল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, সাবেক মেম্বার মহিন উদ্দিন মিজু, মাওলানা মোস্তফা, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি ওমর ফারুক, বর্তমান মেম্বার মোহাম্মদ শহিদ উল্লাহ, বিএনপি নেতা রফিক উল্লাহ, সাবেক মেম্বার আইয়ুব আলী, কান্দাল দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা কামাল হোসেন, হাফেজ আব্দুল হক, মাস্টার মোহাম্মদ ইব্রাহিম, সোয়াব গাজী, সাদ্দাম হোসেন, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মাওলানা যোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী সিদ্দিকুর রহমান, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, ইউনিয়ন যুবদল সাবেক সিনিয়র সহ সভাপতি নুরুন্নবী খোকন, সৈয়দ আলী মাল্টিলেটারেল মডেল টেকনিক্যাল ইন্সটিটিউট পরিচালক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD