1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমি কামলা আমাকে কাম করার সুযোগ দেন- কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আমি কামলা আমাকে কাম করার সুযোগ দেন- কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা ৬ নির্বাচনী আসন (সদর, সদর দক্ষিণ) বিএনপি মনোনীত পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, আমি কামলা আমাকে কাম করার সুযোগ দেন। একবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের নিরাশ করবো না।
শুক্রবার সন্ধ্যায় নগরের চকবাজার বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সময় কুমিল্লায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। কুমিল্লায় বিগত দিনে উন্নয়ন হয়েছে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন। আপনারা একবার আমাকে ভোট দিয়ে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিন, তাহলে দেখবেন কুমিল্লা পাল্টে যাবে। বিশ্বের অন্যতম মহানগরে পরিণত করব এই কুমিল্লাকে।

মনিরুল হক চৌধুরী আরো বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। সেজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে কুমিল্লার নেতারা আজ ঐক্যবদ্ধ। আমি মহানগর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
আধুনিক তুরষ্কের জনক মোস্তফা কামাল আতার্তুকের পর এতোটা নির্মোহ নিরহংকার, সার্বজনীন ৩১ দফা ঘোষণা করেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ঘোষিত ৩১ দফা প্রমাণ করে তিনি দেশের নেতৃত্বের জন্য যোগ্য ও প্রন্তুত। আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপিতে কোন নেতৃত্বে সংকট নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেয় দলের টপ টু বটম সকল স্তরের নেতাকর্মীরা সে সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করে।
তিনি আরো বলেন, আমি আমি মুক্তিযোদ্ধা করেছি, শেখ মুজিবের শাসন দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, এরশাদের শাসনামল দেখেছি, গত ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনার শোষণ দেখেছি। গত ১৫ বছর আমি ও আমার পরিবার রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মামলা খেয়েছি জেল খেটেছি। জুলাই এর গণঅভ্যুত্থানে আমারর মাসুম মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথে লড়াই করেছে আপনারা অনেকেই দেখেছেন। আমি কুমিল্লার মানুষের জন্য সারা জীবন কাজ করেছি‌। এবার শেষবারের মতো আমাকে একটি সুযোগ দিন। আমি জীবনের শেষ সময়টা কুমিল্লার মানুষের জন্য কাজ করে যেতে চাই।
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বাড়ি আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী মাসুক মিয়া প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD