1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় খাল পুনরুদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় খাল পুনরুদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের পদুয়া এলাকায় খাস খতিয়ানের খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮নভেম্বর) জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন জানায়, ষাইটশালা মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত বিএস-৩০৭৫ দাগের মোট ৭৭ শতকের মধ্যে ১২ শতক খাল শ্রেণির জমি দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখলে থাকা বসতঘর ও রান্নাঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

অভিযানে মৃত নোয়াব মিয়ার ছেলে ইউনুস মিয়া ও ইউসুফ মিয়া, ওহাব মিয়ার ছেলে জয়নাল আবেদীন, সৈয়দ আলীর ছেলে জামাল মিয়া, রশিদ মিয়ার ছেলে সাগর মিয়া, রারেক মিয়ার ছেলে ফজলু মিয়া ও নান্নু মিয়া এবং ইব্রাহিম মিয়ার ছেলে ইসমাইল মিয়ার দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান৷

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার তানিয়া আক্তার, মাধবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তি দেবনাথ, ভূমি কার্যালয়ের রুহুল আমিন, রেয়াজুল ইসলাম, জয়ন্ত সিংহ, ইকরাম হোসেনসহ আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে খাল দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। খালের ১২ শতক জায়গা দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD