1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো -কুমিল্লা-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো -কুমিল্লা-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা ৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো।

গতকাল মঙ্গলবার বিকেলে গণ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে দেশের দূর্দিনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল, এখনো দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের আবির্ভাব হয়েছে। আমি কোন গ্রুপ বুঝি না, আমি বুঝি ধানের শীষের কর্মী, জিয়াউর রহমানের সৈনিক। আমি এই কুমিল্লা মহানগরকে নিয়ে যে ভাবনা, আপনাদেরকে নিয়ে যে চিন্তা সেটি আমি আগামী বৃহস্পতিবার টাউনহল মাঠে প্রকাশ করব।

গণমিছিলে শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা র্পূবালী চত্বরে জড়ো হয়। নগরীর ঈদগাহ মোড় থেকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে, সালাউদ্দিন মোড় থেকে মহানগর সভাপতি উৎবাতুল বারী আবুর ও জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে, টমছমব্রীজ এলাকা থেকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পূবালী চত্বরে মিছিল নিয়ে আসে। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বক্তব্যে তিনি গণমিছিলের কারনে নগরজুড়ে যানজটের ফলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।
প্রচারণায় দেখা যায়, জেলা ও মহানগর বিএনপির নেতাদের ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে টকছমব্রীজের কাছে এসে একত্রিত হয়। সেখান থেকে মিছিল টি সালাহউদ্দিন মোড়, কান্দিরপাড়, রাজগঞ্জ বাজার ও চকবাজার সড়ক প্রদক্ষিন করে পূনরায় কান্দিরপাড়ে এসে শেষ হয়।

গণ মিছিলে যোগ দেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবায়লতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার সহ মহানগর, দক্ষিণ জেলা ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD