1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মুফতি আবুল হোসেন আল কাদরীকে বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মুফতি আবুল হোসেন আল কাদরীকে বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছন অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী।
১৭ নভেম্বর, সোমবার দুপুরে মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত হন অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরী।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বুড়িচং উপজেলা কমিটির সদস্য সচিব ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ কাজী মোঃ সঞ্চালনায় অনুষ্ঠিত
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন , সাবেক অভিভাবক সদস্য মোঃ আবদুর রশিদ,অধ্যাপক আবুল কালাম মোঃ আব্দুল্লাহ, মোঃ নেয়ামত উল্লাহ মাস্টার, প্রভাষক নাছরিন জাহান, প্রভাষক মাওঃ মোঃ মহিউদ্দিন, মাওঃ মোঃ মোকাম্মেলুল হক, মাওঃ মোঃ আব্দুল জব্বার পীর, শারমিন সুলতানা, মাওঃ মোঃ আব্দুস ছালাম ফারুকী, মোঃ হারুনুর রশিদ ও মাওঃ মোঃ মমতাজ উদ্দিন।
আলোচনা ও মিষ্টি মুখ শেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট সদস্য অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন উপস্থিত শিক্ষক মন্ডলী ও সম্মানিত অতিথি সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
এছাড়া তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD