1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে বড়ধুশিয়া বাজারের একটি দোকান থেকে তাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মেহেদী হাসান জুয়েলসহ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার বড়ধুশিয়া বাজারে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ সদস্যদের তৎপরতায় ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর গতকাল রবিবার (১৭ নভেম্বর) ওমর ফারুককে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।

চেয়ারম্যান ওমর ফারুককে গত ২৮ সেপ্টেম্বর দুর্নীতির দায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চান্দলা ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেন। ১০ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলে এর মধ্যে ৭টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়।এ ছাড়া দুর্নীতির অভিযোগে, গত ২১ জুলাই স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে অবরুদ্ধ অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD