1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং

গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাংবাদিকরা প্রতিনিয়ত জীবন বাজি রেখে কাজ করছেন। তাদের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেশ ও জাতির অগ্রযাত্রাকে আরও গতিশীল করে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের দীর্ঘদিনের ইতিবাচক ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, তারা স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরও জানান, আগামী দিনে বুড়িচং উপজেলার সার্বিক উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, জনসেবা কার্যক্রমকে গতিশীল করা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, সাহিত্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ এবং সদস্য মোঃ জামাল উদ্দিন, মোঃ তাজুল ইসলাম, মারুক হোসেন, মোহাম্মদ কিবরিয়া ও মোঃ রবিউল হোসেন।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

তিনি বলেন, বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন সাংবাদিকদের পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতার উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা জরুরি। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD