1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ের বাকশীমূলে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যাপক গণসংযোগ ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ের বাকশীমূলে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যাপক গণসংযোগ ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

রাষ্ট্রকাঠামো মেরামত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণে ভোটারদের ঘরে ঘরে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে প্রচারণায় অংশ নেয় উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (বেলবাড়ী ও পাহাড়পুর বিএনপির নেতাকর্মীরা। এসময় ভোটারদের কাছে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম ভাইকে ধানের শীর্ষ প্রতীকে সমর্থন ও দোয়া কামনা করেন দলের নেতাকর্মীরা।
কুমিল্লা – ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম এর সমর্থনে ৯ নং ওয়ার্ড বিএনপির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ শেষে সন্ধ্যায় বেলবাড়ি চৌমুহনীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইন্জিনিয়ার মোঃ আবুল বাসার।
প্রধান অতিথি ছিলেন, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, মোঃ ইমতিয়াজ আহমেদ রাসেল,সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন। বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাকশীমূল ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান,বাকশীমূল ইউনিয়ন বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কাজী নজীর আহাম্মদ,সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ সাংগঠনিক মোঃ লোকমান হোসেন, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটন, ইন্জিনিয়ার মাহবুব আলম, মোঃ জামশেদুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষে মোঃ কামাল হোসেন,দিলিপ বাবু, মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD