1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ১৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ১৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ১,৫০০ প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল সরিষা বীজ ও তিন ধরণের রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বিতরণকৃত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। কৃষির সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এ কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। এ প্রকল্পটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন উপজেলা কৃষি অফিসার মো. জুবায়ের আহমেদ। এ সময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ সহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

গত বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রবি/২০২৫-২৬ মৌসুমে অনাবাদী ও মৌসুমী পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ‘বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ প্রকল্প’ এর আওতায় একযোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রতি এক বিঘা বা ৩৩ শতাংশ জমিতে যাতে সরিষা চাষ করতে পারে সে পরিমাণ অর্থাৎ এক কেজি উন্নত সরিষা বীজ ও তিন ধরণের মোট ১৫ কেজি করে রাসায়নিক সার সুবিধাভোগী কৃষকদের মাঝে বিতরণ করা হয়। উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূলে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা বিভিন্ন অঞ্চলের সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। এ সময় তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD