1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নেকবর হোসেন

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার। যেকারণে আজ আমাদের মাঠে নামতে হচ্ছে। ফ্যাসিবাদের দোষরদের এমন দু’সাহস বাংলার আপমর জনতা মেনে নেবে না। বৃহস্পতিবার কুমিল্লা নগরের টাউন হলের মুক্তমঞ্চে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে এসব কথা বলেন আট ইসলামি দলের নেতারা।

বক্তব্যে তারা বলেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী ৮ দল। আমরা নির্বাচন চাই। তবে আমাদের ছেলেমেয়েদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে আমরা যেতে পারি না। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন,

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা এসময় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার,
ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট ইসলামি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD