1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী গেইট ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী গেইট ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

‎ ‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রাণীগাছ মোড়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এর নির্বাচন সম্বলিত একটি নির্মাণাধীন গেইট ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাতের আধারে প্রতিহিংসা করে দুর্বৃত্তরা একটি গেইট ভেঙে ফেলে। স্থানীয়রা সকালে গেইট ভাঙা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর প্রতিবাদে দুপুরে স্থানীয় জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দরা কুমিল্লা-মিরপুর সড়কের রাণীগাছ মোড়ে ঘন্টাব্যাপী এক মানবন্ধন করেন। ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ডাঃ মোঃ মাহাবু্ুবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মনির হোসেন, মাওলানা মাফিউল্লাহ, গিয়াস উদ্দিন আখন্দ, হাফেজ ওবায়দুল্লাহ, শাহজাহান চৌধুরী, হাফেজ ছাদেকুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর গনজোয়ার দেখে অনেকের প্রতিহিংসা হচ্ছে। প্রতিহিংসা করে জামায়াতে ইসলামীর গনজোয়ার থামানো যাবে না। যতই প্রতিহিংসা করবে জামায়াতে ইসলামী ততই এগিয়ে যাবে দূর্বার গতিতে। মানববন্ধনে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD