1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কুটুমবাড়ি বিরিয়ানির মোরগ পোলাওতে পাওয়া গেল স্টেপলার পিন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় কুটুমবাড়ি বিরিয়ানির মোরগ পোলাওতে পাওয়া গেল স্টেপলার পিন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

এবার নগরীর পুলিশ লাইনে অবস্থিত কুটুমবাড়ি বিরিয়ানি হাউজের মোরগ পোলাও তে পাওয়া গেল স্টেপলার পিন।

শনিবার (৮/৪/২৩) বিকাল ৫:৩০ মিনিটে কুমিল্লা পুলিশ লাইন মাঠের বিপরীতে এস এ, বারী মার্কেটে অবস্থিত কুটুমবাড়ি বিরিয়ানি হাউজ হতে ইফতারের জন্য ৫ প্যাকেট মোরগ পোলাও আনা হয়। ইফতারের পূর্বমুহূর্তে যখন খাবারের প্যাকেট খোলা হয় তখন একটি পুরো স্টেপলার পিনের সারি এবং কুসুম বিহীন ডিম পাওয়া যায়।

ইস্টার্ন প্লাজার দোকানদার (ক্রেতা) জানান, তিনি যখন ইফতার করার সময় মোরগ পোলাও খাওয়া শুরু করেন এবং খাওয়া অর্ধেক শেষ হওয়ার পর তিনি দেখেন উনার প্লেট এর মধ্যে মোরগ পোলাও এর ভিতর একটি আস্ত স্টেপলার পিনের সারি এবং অন্য একজনের প্লেটে পাওয়া যায় কুসুম বিহীন একটি ডিম।

কুটুমবাড়ি বিরিয়ানি হাউজের ম্যানেজার সোহেল বলেন, আমাদের অসচেতনতার কারণেই কাজটি হয়েছে এবং তিনি তার ভুল স্বীকার করেন।

সারাদিন রোজা রাখার পর রোযাদার যখন স্টেপলার পিন সংবলিত ও কুসুম বিহীন অর্ধেক ডিম দেখতে পান, তখন বিষয়টি খুবই অপ্রীতিকর দেখায় এবং উক্ত অসচেতনতার কারণে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD