1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লাু৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লাু৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লাু০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করা হয়।
নগরীর কান্দিরপাড় এলাকা ও আশপাশের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিুপেশার মানুষ এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই টাউনহল প্রাঙ্গণে দীর্ঘ সারি পড়ে যায় সমর্থকদের। একই সঙ্গে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়াুমহল্লা পর্যায়েও গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
নেতাকর্মীদের ভাষ্য, কুমিল্লাু৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। পরদিন ৪ নভেম্বর কান্দিরপাড়সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর নারী সমর্থকদের উদ্যোগে নারীদের সমাবেশ, ৬ নভেম্বর নফল রোজা রেখে গণুইফতার, ৭ নভেম্বর জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন, ৮ নভেম্বর পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচি, ৯ নভেম্বর কারাুনির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সংবাদ সম্মেলন এবং ১০ নভেম্বর স্থানীয় তরুণদের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর নবম দিনে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। আর ১২ নভেম্বরের দশম দিনে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।
মহানগর ছাত্রদল নেতা রবিন খাঁন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। গণস্বাক্ষর অভিযান শেষে স্বাক্ষরসমূহ কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে এবং প্রয়োজনে দেশ বিদেশের বিভিন্ন স্থানেএকই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

একজন তরুণ যুবদল নেতা মনছুর নিজামী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, আছে কেবল তৃণমূলের আকাঙ্ক্ষা ও ভালোবাসা।”এই গণস্বাক্ষর কর্মসূচি আসলে তৃণমূলের গণতান্ত্রিক প্রতিবাদের অংশ। তাঁরা বিশ্বাস করেন, কেন্দ্রীয় নেতৃত্ব জনগণের এই স্পষ্ট বার্তা উপেক্ষা করবে না।
মহানগর যুবদলের যুগ্মুআহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন,ুহাজী ইয়াছিন ভাইয়ের পক্ষে তৃণমূলের সমর্থন এখন আন্দোলনে পরিণত হয়েছে। আজ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। টাউনহল মাঠ থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়াুমহল্লায় এই কর্মসূচি চলবে। জনগণ যাঁকে চায়, দলকেও তাঁকেই মনোনয়ন দিতে হবে।”
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মুআহ্বায়ক সালমান সাঈদ বলেন,ুধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দশম দিনে গণস্বাক্ষর অভিযান শুরু হলো। হাজী ইয়াছিন দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে লড়াই করে যাচ্ছেন। তিনি একজন সৎ, ত্যাগী ও জনগণের নেতা। তাঁকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
নেতাকর্মীরা আরও জানান, হাজী ইয়াছিনের নেতৃত্বে অতীতে কুমিল্লা নগরীতে বহু গণআন্দোলন সফল হয়েছে। তাঁর রাজনৈতিক ও মানবিক অবদানের কারণে তৃণমূলের মধ্যে তাঁর প্রতি গভীর ভালোবাসা রয়েছে।
বিএনপির স্থানীয় পর্যায়ের অনেক নেতাই মনে করেন, হাজী ইয়াছিনই এই আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। কারণ তিনি একদিকে অভিজ্ঞ সংগঠক, অন্যদিকে তরুণদের মধ্যেও জনপ্রিয়। বিশেষ করে নগর, সদর ও সদর দক্ষিণ এলাকায় তাঁর সংগঠনভিত্তিক নেটওয়ার্ক শক্তিশালী।

নেতাকর্মীরা জানান, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে হাজী ইয়াছিনই কুমিল্লাু৬ আসনের জনগণের পছন্দের প্রার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনুসংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD