1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রাজনৈতিক মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রাজনৈতিক মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:
রাজনৈতিক মামলার হাজিরা দিতে কুমিল্লার আদালতে যাওয়ার পথে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার (৫৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে বহনকারী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে লাকসাম হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বাড়ি উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামে।

শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার সহকর্মীরা জানান, রবিবার সকালে মাহবুবুল হক ভূঁইয়া একটি রাজনৈতিক মামলার হাজিরা দিতে কুমিল্লার আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ট্রেন না পাওয়ায় তিনি সিএনজি অটোরিক্সা যোগে কুমিল্লা যাওয়ার পথে লালমাই উপজেলার রতনপুর এলাকায় পৌঁছলে দ্রুতগামী সিএনজি অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মাহবুবুল হক ভূঁইয়ার মৃত্যু হয়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা অন্য ২ নারীসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হিয়াজোড়া গ্রামের মামুনুর রশিদ মেম্বার জানান আমিও একই মামলার আসামী, আমরা আদালতে উপস্থিত হয়ে মাস্টার মাহবুবুুল হককে খোঁজাখুঁজি করে না পেয়ে তার মোবাইলে একাধিক বার ফোন দিয়ে জানতে পারি তার সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাস্টার মাহবুব ২০২৫সালের ১৩ডিসেম্বর পিআরএল শেষ হওয়ার কথা রয়েছে।

এব্যাপারে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদেল আকবর বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD