
ডেস্ক রিপোর্ট।।
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর আবারও সন্ত্রাসী চক্রের হামলার হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতি অজ্ঞাত একদল দুর্বৃত্ত তার বিরুদ্ধে ভয়ভীতি, নজরদারি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সাংবাদিক শুভ্র অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অপরাধী চক্র তার পেশাগত কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তার দায়ের করা মামলার এজহারভুক্ত আসামিরা বর্তমানে পরোক্ষভাবে তৎপর হয়ে উঠেছে। তিনি আশঙ্কা করছেন, এই চক্র যেকোনো সময় তার ওপর পুনরায় হামলা চালাতে পারে।
তিনি বলেন, “আমি একজন সাংবাদিক ও নাগরিক হিসেবে আইনি পদক্ষেপ নিয়েছি। তবুও যদি আসামিরা প্রকাশ্যে হুমকি দিতে থাকে, তাহলে এটি শুধু আমার নয়—পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার প্রশ্ন।”
সূত্রে জানা যায়, সাংবাদিক শুভ্র তার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একাধিক জিডি করেছেন। সর্বশেষ ২৬ শে অক্টোবর (জিডি নম্বর–১৮৮২) তার নামে অভিযোগ দায়ের করা হয়। এছাড়া ১৫ অক্টোবর হামলা ও লুটপাটের ঘটনায় আরও একটি মামলা দায়ের করেছেন তিনি।
এর আগে তার দায়ের করা মামলার (এফ আই আর / মামলা নং–৫০; জিআর–৮১২/২০২৪; মামলা: দস্যুতা সংক্রান্ত) তদন্ত চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী ও নাগরিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, একজন সাংবাদিকের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন, দ্রুত তদন্ত সম্পন্ন করে হুমকিদাতাদের আইনের আওতায় আনা হোক।

হুমকি দাতার নাম্বার
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার মামলার তদন্তের আয়ু
এস আই সজীব দও জানায়,বাদী মওদুদ আব্দুল্লাহ মামলার
আসামী সহ আসামীদের ইন্ধনদাতাদের এই ” দস্যুটা সংক্রান্ত
মামলা” গ্রেফতার অভিজান অব্যাহত আছে। এই অপরাধী
গ্রুপটির বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ ইতিমধ্যে
আছে।পুলিশ এই ঘটনায় জড়িত আসামীদেরকে খুজছে
এবং মামলার সকল আসামী গ্রেফতার না হওয়া এই
অভিযান অব্যাহত থাকবে। কুমিল্লা কোতোয়ালি মডেল
থানার অফিসার ইনচার্জ জনাব মহিনুল ইসলাম জানায়,
পেশাজীবি – সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র দায়ের করা
অভিযোগের মামলায় আসামীদেরকে গ্রেফতার চেস্টা
চালানো হচ্ছে। এই আসামীরাই শহরে বেশ কিছু এলাকায়
একই দিনে চঞ্চল্যকর চুরি ডাকাতি এবং ছিনতাই সহ অনেক
অপরাধ সংগঠিত করেছে বলে থানায় অনেকেই অভিযোগ
করেন এবং এই ব্যাপারে একাধিক মামলা এই সকল
অপরাধে অভিজুক্ত আসামীদের বিরুদ্ধে হয়েছে। মামলার
সুত্র ধরে এই অপরাধে জড়িত সব আসামীদের দ্রুত
গ্রেপ্তারের সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করা হয়।
আসামীদেরকে গ্রেফতার জন্য থানা পুলিশের একাধিক টিম
অভিজান পরিচালনা করছে ও করে যাবে।
তাদের মতে, সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা মানে মুক্ত সাংবাদিকতা ও জনস্বার্থ রক্ষা করা।
আর সেটিই হবে একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিফলন।