1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নারায়ণপুর বর্ণমালা একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ২০২৪ সালের বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

রবিবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বর্ণমালা একাডেমি মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ এর আহবায়ক মো. আমির হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ এর যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, মো. ওয়াসিম উদ্দিন, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য মো. ইমামুল মজুমদার, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম আজম, উপজেলা বিএনপি নেতা মো. রেজাউল করিম মজুমদার, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাফর আহমদ, নারায়ণপুর বর্ণমালা একাডেমির সভাপতি মো. লিয়াকত আলম মজুমদার।

নারায়ণপুর বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ফখরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালক ও সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ঝুমুর রাণী পাল, আয়েশা আক্তার, জান্নাতুল ফেরদৌস নিশু, আঁিখ রাণী পাল, ফারজানা আক্তার দীপা, কাজল রেখা, মো. কামরুজ্জামান, জুনায়েদ আলম মজুমদার সিয়াম, বিশিষ্ট সমাজসেবক মোফাজ্জল হোসেন মজুমদার, অভিভাবক মো. আলমগীর হোসেন, মোসলেহ উদ্দীন, মো. আব্দুল কাদের, আজহারুল আলম চয়ন, বিমল চন্দ্র শীল, সমির চন্দ্র শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD