1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা এর দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদল ৫নং শুভপুর ইউনিয়ন দক্ষিণ এর ১নং ওয়ার্ড শাখার নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধায় উপজেলার শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর শামছুল হুদা দাখিল মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. খোরশেদ আলম। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মিজান খাঁন।

শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের ১নং ওয়ার্ড সভাপতি মো. আমির হোসেন মজুমদারের সভাপতিত্বে নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আব্দুস সাত্তার মিয়াজী, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন মিয়া, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইয়াকুব নবী, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহজাহান মজুমদার।

শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: রাকিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি প্রফেসর জিয়াউর রহমান জিতু, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো: মিজান, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মো: রিপন মিয়া, উনকোট গ্রামের বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দিন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সিনিয়র সহ-সভাপতি মো: সেলিম মিয়া, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুমন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল সদস্য সচিব শাহাদাত হোসেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল নেতা আমজাদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো: মহিন মিয়া, মো: নঈমুল হক মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: তাজু মিয়া, দপ্তর সম্পাদক মো: আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মো: আব্দুল কাদের সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD