1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং

কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত এক পুলিশ সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত ওই পুলিশ সদস্যের নাম মোঃ আশরাফ (৪৩), তিনি বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আশরাফ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইমরাইল গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম প্রধান।

তিনি জানান, কনস্টেবল আশরাফ সারারাত ডিউটি অবস্থায় ছিলেন, সকালে অসুস্থতা বোধ করলে, চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। পথিমধ্যে তার অবস্থার আরো অবনতি হয়। গাড়ি চালক দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭ টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে, মরদেহ কুমিল্লা পুলিশ লাইনে নেয়া হবে, সেখানে শ্রদ্ধা জানানোর শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD