1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কা‌লির বাজা‌রে তদারকি অভিযান শেষে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কা‌লির বাজা‌রে তদারকি অভিযান শেষে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৩০ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

কুমিল্লায় নিত্যদিনের মত এবারও ৫ প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।

শ‌নিবার (৮ এপ্রিল), জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার কা‌লির বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়ে‌ছে। এ সময় দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স হক ভ‌্যারাই‌টিজ স্টোর‌কে ৩ হাজার টাকা, একই অ‌ভিযো‌গে মোল্লা স্টোর, ম‌নির ভূইয়া স্টোর ও খা‌দিজা স্টোর‌কে ২ হাজার টাকা ক‌রে জরিমানা করা হয়।

অপরদিকে বুরিন্দা‌য় রং মিশ্রন করায় সাইফুল হো‌টে‌লে উৎপা‌দিত আনুমা‌নিক ৫০ কে‌জি বুরিন্দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়। উৎপাদিত খাদ‌্যপ‌ণ্যে মেয়াদ না থাকায় ও ওজ‌নে কম দেওয়ায় মেসার্স অ‌লিপুর মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৪ হাজার টাকা জ‌রিমানাসহ আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৫ প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD