1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্যদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্যদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, গ্রাম প্রতিরক্ষা, সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে গ্রাম আদালত পরিচালনা করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ ও ইভটিজিং বন্ধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। সমাজের প্রতিটি স্তরে সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে। এসময় তিনি মাদক, চোরাচালান, বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং রুখে দিতে পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইউপি সদস্যদের অনুরোধ করেন। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD