1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

বিজিবি কতৃক কুমিল্লা বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তবর্তী ও কসবা এলাকা হতে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য, তন্মধ্যে প্রায় ৯৭ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

এ সময় তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD