1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নানান আয়োজনে নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নানান আয়োজনে নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পঠিত

‎নাঙ্গলকোট প্রতিনিধি:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, খাল পাড় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ চারা রোপণ, মৎস্য পোণা অবমুক্ত করণ ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পৌর এলাকার স্টিল ব্রীজ সংলগ্ন খাল পাড় পরিচ্ছন্নতা অভিযান করা হয়। দুপুর ১টায় রায়কোট দক্ষিণ মন্তলী স্কুল এন্ড কলেজ ও মন্তলী রহমানিয়া ফাজিল মাদরাসা আঙ্গিনায় বৃক্ষ চারা রোপণ কর্মসূচী পালন। দুপুর আড়াইটায় সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে মৎস্য পোণা অবমুক্ত করণ কর্মসূচী পালন ও সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবর বিতরণ করা হয়।

‎প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার নেতৃত্বে ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যা কামাল। নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার।

‎এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, অহিদুল ইসলাম মজুমদার, কাজী ফয়সাল, আলমগীর হোসেন মোল্লা, নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, নূর আহমেদ, সরোয়ার হোসেন মাছুম, সদস্য সাজু, আবুল কাশেম, ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনির হোসেন মজুমদার, সদস্য সচিব ইস্রাফিল সোহাগ, রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদল আহ্বায়ক জাবেদ হোসাইন মজুমদার, সদস্য সচিব মামুন মজুমদার, যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন, নুরুল আলম বছির, এম আই জাহিদ, বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য সচিব মাছুম বিল্লাহ সাকের, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, মনির হোসেন সিফাত, সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক কাইয়ুম মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাবলু, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল আহ্বায়ক শাখাওয়াত হোসেন সুজন, যুগ্ম আহবায়ক অলি উল্লা খন্দকার, নুরুল ইসলাম, ফরিদ, দুলাল, সদস্য কাজী মমিন, রুবেল, সোহেল, শহিদ, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, মহি উদ্দিন রিপন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু, আব্দুল হান্নান তুষার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD