1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ১০ দিনের (চলমান) মৌলিক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

গত ২১ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে ব্রাহ্মণপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রাম প্রতিরক্ষায় ইভটিজিং, মাদক,  বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহার নিয়ে সচেতনা মূলক বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি আনসার ও ভিডিপি সদস্যদের বলেন, গ্রাম প্রতিরক্ষায় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আপনারা সবসময় নিয়োজিত থাকবেন। এছাড়া মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে আপনাদের ভূমিকা থাকবে সর্ব প্রথমে। তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে। এসময় প্রশিক্ষণ নেওয়া ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD