1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও ফোর্সসহ গোপন সংবাদে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার শশীদল উওর পাড়া এলাকার নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুরের পাড় থেকে ১০০ কেজি গাঁজাসহ কাউছার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদে অভিযান চালিয়ে শশীদল ৬ নাম্বার ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুর পাড় থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশ ছাদের উপর গাঁজা শুকানো অবস্থায় একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি হলেন শশীদল ইউনিয়ন উওর পাড়া এলাকার মৃত আব্দুল হাকিম এর ছেলে কাউছার (৩০)। অপর দিকে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে শশীদল ইউপি সদস্য নুরুল ইসলাম পালিয়ে যায়।

জানতে চাইলে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, আমি ঘটনাটি শুনেছি ঘটনাটি অত্যন্ত দুঃখজনক মাদকের সাথে আমি আপোষ করি না, যারা মাদকের সাথে সম্পৃক্ত সে যেই হোক তাকে আইনের আওতায় আনার দরকার।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনা সততা স্বীকার করে বলেন, আমি সহ অভিযান চালিয়ে ইউপি সদস্যের বাড়ির ছাদ ও পুকুর পাড় থেকে ১০০ কেজি গাঁজার সহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD