1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১ কোটি টাকা, পাসপোর্ট ও ডলারসহ ১ ব্যাক্তি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ১ কোটি টাকা, পাসপোর্ট ও ডলারসহ ১ ব্যাক্তি আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৪০০ বার পঠিত

নেকবর হোসেন:

মানব ও অর্থপাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে ডলারসহ এক কোটি ২০ লাখ টাকা ও সাতটি পাসপোর্ট জব্দ করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ সুপার জানান, বুধবার রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ঘোড়ামারা এলাকার হাবিব মোটরস থেকে মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা। এ সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তার তথ্যমতে তার বাড়িতে গিয়ে একটি ট্রাংকের ভেতরে রাখা এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং পাঁচ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান আরও জানান, দীর্ঘদিন ধরেই মানব ও মুদ্রা পাচার করে এই টাকা জমিয়েছেন বলে স্বীকার করেছেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD