1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যান সমিতির বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যান সমিতির বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যান সমিতির বর্ধিত সভা ও ইফতার মাহফিল গতকাল (৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যান সমিতির উপদেষ্টা আমীর হোসেন সরকার।
সভায় প্রধান বক্তা কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন বলেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোন বিরূপ পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হয়। অতীতে কুমিল্লার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কুমিল্লা দোকান মালিক সমিতি এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি পরিবেশক সমিতি গঠনের জন্য উপস্থিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বর্ধিত সভায় নিজাম উদ্দিন আহমেদকে সভাপতি ও মোঃ আবু সালেহ তুহিনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যান সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি- মোঃ ছিদ্দিকুর রহমান, শ্যামল সাহা, মো: আবুল হোসেন, বিপাশ কুমার সাহা, দেলোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম অপু, সুজন সাহা, মো: খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক- মো: শরীফুল ইসলাম, মো: আব্দুর রহিম, আরিফুল আলম ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাশুকুর রহমান মজুমদার। কোষাধ্যক্ষ- মো: আহসানুল কবির চৌধুরী রাকি। দপ্তর সম্পাদক- আব্দুর রাজ্জাক, সহ-দপ্তর সম্পাদক- আবুল বাসার খাঁন। আমোদ প্রমোদ ও আপ্যায়ন সম্পাদক- বিধান সাহা, সহ-আমোদ প্রমোদ ও আপ্যায়ন সম্পাদক মোঃ হাসানুজ্জামান। প্রচার সম্পাদক- মো: আরিফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক- মোঃ কবির হোসেন। ক্রীড়া সম্পাদক- জয়ব্রতা ঘোষ, সহ-ক্রীড়া সম্পাদক মো: তফাজ্জল হোসেন, কল্যান সম্পাদক- মোঃ মোবারক হোসেন।
কার্যকরী সদস্যরা হলেন- আব্দুল হাই চৌধুরী, মো: শহিদ, ইকরামুল হক খন্দকার, মোঃ কাউসার আহমেদ, সাইফুল ইসলাম। উপদেষ্টাবৃন্দ হিসেবে রয়েছেন- মো: আমীর আহমেদ, মো: জয়নাল আবদীন, মো: জাকির হোসেন ও শংকর সাহা।
সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD