1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ২শত অসহায়ের মুখে হাসি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ২শত অসহায়ের মুখে হাসি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২শত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিদেশ ফাউন্ডেশনের অর্থায়নে বন্ধু উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল ১০ কেজি, ছোলা ২ কেজি, মসুর ডাল ২ কেজি, আলু ৩ কেজি, চিনি ১ কেজি, সেমাই ২ প্যাকেট, গুড়া দুধ ২ প্যাকেট, কিসমিস ২ প্যাকেট, তৈল ১লিটার ও লবন ১ কেজি ।

বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম,এ, ওয়াদুদ’র সভাপতিত্বে এবং আবুল হোসেন’র সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, মোহাম্মদপুর নূরানী- হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক ফরহাদ, বন্ধু উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমূখ।

খাদ্যসামগ্রী উপহার হিসেবে পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। এসব খাবার হাতে পেয়ে ষাটোর্ধ রোকেয়া বেগম জানান, খেয়ে না খেয়ে অনেক কষ্টে রোজা রাখছি, এখানে অনেক কিছু পেয়েছি ঈদ পর্যন্ত খুব ভালো ভাবেই চলতে পারবো।

ই-মেইলে ছবি আছে,,,,

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD