1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আটক - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশায় দলিল লেখক আব্দুস সামাদ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কুমিল্লা শহরের কোতোয়ালি থানাধীন ফৌজদারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।

আব্দুস সামাদ কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারাপাড়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হক ও মনোয়ারা বেগমের পুত্র।

জানা গেছে, আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তিনি কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

তার গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, “বিশেষ কারণে তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD