1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে দুর্নীতির দায়ে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে দুর্নীতির দায়ে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়

  • প্রকাশিতঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকে দুর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব

রাষ্ট্রপতির আদেশক্রমে মো: নূরে আলমের স্বাক্ষরিত

এক প্রজ্ঞাপনের মাধ্যমে চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

গত ১৫ জুলাই চান্দলা ইউনিয়নের ১০ জন সদস্য কর্তিৃক ইউপি চেয়ারম্যন ওমর ফারুককে অনাস্থা ও অপসারণের দাবীতে ২৩ টি দুর্নীতির অভিযোগ করে জেলা ও উপজেলা প্রশাসক বরাবর দুটি পৃথক লিখিত স্মারকলিপি দেন।

অনাস্থা প্রস্তাবের বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথাকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। সে সময় বিশেষ সভায় পর্যবেক্ষকের উপস্থিতিতে

উক্ত ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য  অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। পরবর্তীতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে ৭ টি অভিযোগ প্রমাণীত হয়।

অভিযোগগুলো হলো, ইউনিয়ন পরিষদ কর্তৃক আদায়কৃত হোল্ডিং ট্যাক্স এর অর্থ আত্মসাৎ,  বিগত ১৩ মাস যাবৎ ইউনিয়ন পরিষদের সদস্যগণকে সম্মানি ভাতা প্রদান না করা,  বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজ- কাবিখা, কাবিটা, টিআর ও এলজিএসপি’র প্রকল্প দাখিলের সময় চেয়ারম্যান এককভাবে প্রকল্প গ্রহণ, নিয়মিত অফিস না করার কারণে জণগনের ভোগান্তি সৃষ্টি হওয়ায় গ্রাম আদালতের কার্যক্রম ব্যহত হওয়া,  গর্ভবতী মহিলাদের ভাতার কার্ড কোন প্রকার সভা ছাড়াই চেয়ারম্যান নিয়ের সিদ্ধান্তে ভাতাভোগী নির্বাচন করার অভিযোগ,২০২২-২০২৩ অর্থবছর থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ১% এর টাকা থেকে মোট ২০টি প্রকল্পের মধ্যে ১৪টি প্রকল্পের অর্থ আত্মসাত এবং বড়ধুশিয়া জিয়াউল হকের দোকান হতে বাছিরের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাত।

 

উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এর বিরুদ্ধে ১০ (দশ) জন সদস্য কর্তৃক অনাস্থা ও আনীত অভিযোগ গুলো প্রমাণীত হওয়ায় জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় জেলা প্রশাসক, কুমিল্লা এর প্রেরিত অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে অনুমোদিত হয়েছে। জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এর পদটি শূন্য ঘোষণা করা হয়।

এ ব্যপারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার শূণ্য ঘোষনা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুককে তার চেয়ারম্যান পদে শূন্য করা হয়েছে। আমার কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে সে প্রজ্ঞাপনে উক্ত চেয়ারম্যানের পদ শূন্য করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD