1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসী যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক প্রবাসী যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

২৪ সেপ্টেম্বর( বুধবার ) সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে মোটর সাইকেল আরোহীকে অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত প্রবাসী যুবক কামরুল হাসান রানা (২৫) ডুবাই থেকে দেশে কিছু দিনের জন্য বেড়াতে দেশে এসেছিলেন। পুনরায় প্রবাসে (ফিজি)তে যাওয়ার জন্য ভিশাও তৈরি ।

নিহতের চাচাত ভাই মাসুম ভূইয়া জানান, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল হাসান রানা (২৫) কয়েক মাস পূর্বে ডুবাই থেকে বাংলাদেশে এসেছে। তিনি দেশে এসে কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড কুমিল্লা হাইওয়ে ইন হোটেলে চাকুরী নেয়। ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লা – সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত করে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি হোটেলে চাকুরির পাশাপাশি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসা এসেছিল কিছুদিনের মধ্যেই চলে যাওয়ার কথা ছিল। তার ফিজি যাওয়া আর হল না। এদিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোঃ ইকবাল বাহার বলেন সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মারা যায়।দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়ার চলমান আর ঘাতক অজ্ঞাত গাড়িটি সনাক্তের চেষ্টা অব্যহৃত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD