1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ যুবদলের জামান হোসেন (৩৪) কে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছান, এএসআই শাহপরান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এসময় কালিকাপুর বাজারে শ্রীমন্তপুর প্রবাসী মনির হোসেনের বাড়ির সামনে বাগড়া-কুমিল্লা সড়কে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় জামানকে আটক করা হয়। অভিযানের সময় জামানের ভাই সুমন পালিয়ে যায়।

আটককৃত জামান হোসেন উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়ার আব্দুল হামিদের ছেলে এবং ইউনিয়ন যুবদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে একটি ধর্ষণ মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, জামান দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।

ওসি আজিজুল হক বলেন, ুআটক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD