1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মাজারে হামলার ঘটনায় আরোও দুই ব্যক্তিকে আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার মাজারে হামলার ঘটনায় আরোও দুই ব্যক্তিকে আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে সাধারণ মানুষকে উত্তেজিত করে মব সৃষ্ট মাধ্যমে চারটি মাজারে হামলা, ভাংচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে। হোমনা থানা পুলিশ সোমবার বেলা ১১টার দিকে আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন। এর আগে রবিবার আরও দুই ব্যক্তিকে একই গ্রাম থেকে আটক করা হয়। মাজারে হামলার ঘটনায় আটকের সংখ্যা চারে দাঁড়িয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটকের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাবইন্সপেক্টর মীর হোসেন ইনকিলাবকে জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ ছাড়াও তদন্তের আলোকে সোমবার বেলা ১১টার দিকে আসাদপুর গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ওই গ্রামের মৃত সোলায়মান আহমেদের ছেলে মো. ইকরাম উল্লাহ (৪৫) ও মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৯)।
সোমবার দুপুরে হোমনা থানা পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আটক দুইজনকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, মাজার ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত রবিবার আসাদপুর গ্রামের বাজার থেকে ইব্রাহিম খলিল (২৪) ও শহীদ উল্লাহ (৩৩) নামের দুই জনকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার ভিডিও ফুটে, ছবি ও তদন্তের আলোকে জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত বৃহস্পতিবারের ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগীদের কেউ মামলা না করায় হোমনা থানা পুলিশের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের দুই হাজারের বেশি লোককে আসামি করে মামলা করেন, এই মামলায় সোমবার পর্যন্ত মোট চারজন আটক হয়েছেন। মামলায় অজ্ঞাতনামীয় আসামি উল্লেখ থাকায় আসাদপুর ও আশপাশের গ্রামের বেশিরভাগ পরিবারের পুরুষ লোকজন গ্রেফতার আতঙ্কে বাড়িঘরে থাকছেন না। এদিকে হামলার শিকার মাজার সংশ্লিষ্ট পরিবারগুলোর মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD