1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট প্রতিনিধি:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা দ্বিবার্ষিক সম্মেলন শনিবার দিনব্যাপী নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

‎‎কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

‎‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, সদর দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়াইব খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদল আহ্বায়ক মোস্তফা জামান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ।

‎‎অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা বিএনপি নব গঠিত কমিটি সভাপতি আনোয়ার হোসেন নয়ন ও উপজেলা বিএনপি নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সায়েম মজুমদার শিপু।

‎অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে জোড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলী আক্কাস-কে সভাপতি, মৌকরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ-কে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মজুমদার ও পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সায়েম মজুমদার শিপু-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

‎নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র কমিটিতে পৌরসভা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন-কে সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন ভূঁইয়া বাহার-কে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও লোকমান হোসেন-কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD