1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে বিএনসিসির ইফতার বিতরণ ও দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে বিএনসিসির ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৫৩১ বার পঠিত

কুবিতে বিএনসিসির ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্র (বিএনসিসি) এর উদ্যাগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, প্লাটুনের বর্তমান সিইউও হায়দার মাহমুদ, সাবেক সিইউও মোঃ হাসানুর রহমান, ক্যাডেট সার্জেন্ট আরিফা আক্তার ও মোঃ সামিন বখশ সাদী, বর্তমান এবং সাবেক ক্যাডেটবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্লাটুন কমান্ডার এবং সেকেন্ড লেফটেন্যান্ট ড. মো. শামিমুল ইসলাম বলেন, ক্যাডেটদের পরিশ্রমের বিনিময়ে প্লাটুনের পক্ষ থেকে এই আয়োজন। আমরা প্রতিকূলতাকে জয় করে ছোট পরিসরে হলেও ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। আমরা সুখে দুঃখে পরস্পরের পাশে থেকে পথ চলি। আমাদের এই পথ চলা যেনো অনন্ত হয়।

উল্লেখ্য, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন কর্তৃক ১০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD