1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রায় ৫ লক্ষ টাকার ওষুধ সরবরাহ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন ৯টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে দীর্ঘদিন ধরে ওষুধ সরবরাহ বন্ধ ছিল। এ অবস্থায় সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য উপজেলা ফান্ড থেকে ওষুধ কেনার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রধান ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে এসব ওষুধ তুলে দেন ইউএনও তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্ত রুদ্র, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবদুল হক, স্বাস্থ্যকর্মী গোলাম সামদানী, আবু হানিফসহ ৯ ইউনিয়নের মেম্বার ও স্বাস্থ্যকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, বর্তমানে পরিবার পরিকল্পনা অফিসের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ নেই। তাই সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকে উপজেলা ফান্ড হতে প্রায় ৫ লক্ষ টাকার ওষুধ ৯টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রদান করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD