1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জে বাসচাপায় অটোচালকসহ দু’জন নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মনোহরগঞ্জে বাসচাপায় অটোচালকসহ দু’জন নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা রেলগেইটে নিলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নিলাচল সার্ভিসের (ঢাকা মেট্রো ব-১৫-৯০৯১) বাসটি খিলা বাজারের দক্ষিণ পাশের রেলগেইট এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়।

এসময় অটোযাত্রী মনোহরগঞ্জ উপজেলার সাতেস্বর গ্রামের শাহ আলম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোচালক বাদল (১৮) ও তার বাবা বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমান (৬০)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাদল মারা যান।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD