1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অস্ত্র-কার্তুজসহ ২১ মামলার আসামি ম‌নির ডাকাত গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অস্ত্র-কার্তুজসহ ২১ মামলার আসামি ম‌নির ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৯৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার বরুড়া উপজেলায় দে‌শিয় পাইপগান ও ২রাউন্ড গুলিসহ ম‌নির হোসেন (৩৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) ভোররা‌তে উপজেলার চিতড্ডা ইউ‌নি‌য়নের ভঙ্গুয়া ব্রিজের মু‌ড়িয়ারাগামী সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া ম‌নির হো‌সেন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মোল্লাবা‌ড়ির মৃত. আবদুল ম‌মিনের ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ আহ‌মেদ জানান, বরুড়া ঝলম ও চিতড্ডা ইউ‌নি‌য়নসহ আ‌শে পা‌শের এলাকায় সন্ত্রাসী ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব‌্য বিক্রয় কাজে মনির জড়িত ছিল। চিতড্ডার ভঙ্গুয়া ব্রিজের মু‌ড়িয়ারাগামী সড়ক এলাকায় ডাকা‌তির প্রস্তু‌তিকা‌লে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ম‌নির ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দে‌শিয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়। ম‌নির ডাকা‌তের নামে ডাকাতি, ছিনতাইসহ বরুড়া থানায় ২১টি মামলা রয়েছে।

এ ঘটনায় বরুড়া থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD