1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা লালমাই উপজেলার পেরুল এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে পুলিশ।লাকসাম রেলওয়ে থানা’র অফিসার ইনচার্জ(ওসি) জসিম উদ্দিন জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থল পেরুল উত্তর পাড়ায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনটির পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩৫ হবে।
নিহত অজ্ঞাতনামা যুবকের মাথার ডান পাশে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আরো জানায়, আমরা মৃত অজ্ঞাতনামা যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য যুবকের লাশটি প্রেরণ করা হবে। অজ্ঞাতনামা যুবকের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD