1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও বুড়িচং থানা পুলিশ সহায়তা করে।

অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্ত জিয়াউর।

এ সময় দক্ষিণগ্রাম এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হয়। জনসম্মুখে ধূমপান ও বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাদ হোসেনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শংকুচাইল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন, বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় সোমবার বুড়িচং থানায় পলাতক আসামি জিয়াউর রহমানের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের বাইরে কেউ নয়-যেই অপরাধে জড়াবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতা থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে যাবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD