1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাগমারা উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাগমারা উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাইয়ের শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সনের এসএসসি পরীক্ষায় মান সম্মত ফলাফল ও নৈতিক শিক্ষা অর্জনের লক্ষ্যে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শুরুতে সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে ফুল দিয়ে বরণ করা হয়।অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি শিক্ষক মো: আবদুর রব।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরেন। এছাড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন এসসিআরডিপি প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: আবদুস সাত্তার, চাঁদপুরের কচুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো: সোলায়মান,

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর উপ-পরিচালক ড. মো: আয়েত আলী, ঢাকা প্রসার্স গ্রুপ অফ কোম্পানিজের সিইও আর ডি রণি, কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা: মো: সাহিদুর রহমান চৌধুরী, উদ্দীপন বাগমারার প্রতিষ্ঠাতা মো: কামাল হোসেন, অভিভাবক সদস্য কাজী আবুল হাসান। সম্মানিত অতিথিদের সবাই বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

এই মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। এতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়, শিক্ষক প্রতিনিধি মো: আবদুল করিম, নুরুন নবী, আবদুল মমিন বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় সকল শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ মানসম্মত ফলাফল ও সেই সাথে নৈতিক মানুষ হওয়ার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD