1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়লো ছয়টি বসতঘর, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়লো ছয়টি বসতঘর, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ ৬টি ঘর পুড়ে গেছে। প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ৬টি ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল পাঁটার দিকে ফকির বাড়ি থেকে আগুন আগুন চিৎকার শুনে এগিয়ে যায় স্থানীয় লোকজন। পরে ওই বাড়ির বাসিন্দারাসহ আশপাশের লোকজন দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তারা আগুন নিয়ন্ত্রণ হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফকির বাড়ির মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া (মুশন) ও মামুনুর রশীদ এবং মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের ৪টি বসতঘর ও ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD