1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে নিজ গ্রামের রাস্তাঘাট পরিদর্শন করেন জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে নিজ গ্রামের রাস্তাঘাট পরিদর্শন করেন জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আরাফাত শনিবার সকালে তাঁর নিজ গ্রাম নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বাম পাড়ায় রাস্তাঘাট পরিদর্শন করেন। বৃষ্টি উপেক্ষা করে সকালে গ্রামের উত্তর পাড়া থেকে দক্ষিণপাড়া হয়ে ডাকাতিয়া নদীর পাড়ের সংযোগ হওয়া মাটির রাস্তা এবং ওই গ্রামের দৃষ্টিনন্দন নামে পরিচিত এলাকা হয়ে নারানদিয়া ব্রিজ পর্যন্ত পরিদর্শন করেন। এসময় তিনি কাদামাটির রাস্তায় প্রতিদিন চলাচল করা স্থানীয়দের মুখে তাদের চরম দুর্ভোগের কথা শুনেন এবং রাস্তার বেহাল দশা স্বচক্ষে দেখেন।

এছাড়া তিনি কিছুদিন পূর্বে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া গ্রামের যুবকদের স্বেচ্ছাশ্রমে মেরামতকৃত রাস্তাটিও পরিদর্শন করেন। এসময় পূর্ব বামপাড়া থেকে দৃষ্টিনন্দন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা মেরামত করতে উপজেলা প্রশাসনের নিকট আবেদন প্রেরণ করেছেন এবং তার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছেন বলে তিনি গ্রামবাসীকে জানান।

গ্রামের রাস্তাঘাট পরিদর্শন শেষে তিনি একটি জানাজা এবং সামাজিক অনুষ্ঠানে ও কবর যিয়ারতে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD