1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার চান্দলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ছোটধুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আইয়ুব আলীর সভাপতিত্বে ও মাওলানা গোলাম হাক্কানীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বেরুল হক সরকার। এসময় ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিক দাঁড়িপাল্লা মার্কায় কাজ করার আহবান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD